ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে এশিয়ারই ১০ ক্রিকেটার

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৫:০৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৫:০৫:২৩ অপরাহ্ন
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে এশিয়ারই ১০ ক্রিকেটার
২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বর্ষসেরা একাদশে দাপট দেখিয়েছে এশিয়ার ক্রিকেটাররা। তবে বর্ষসেরা এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের।ভারত ও বাংলাদেশ না থাকলেও এশিয়ার দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানেরই আধিপত্য এই একাদশে। এই তিনটি দেশের মোট ১০ ক্রিকেটার জায়গা পেয়েছে বর্ষসেরা একাদশে। অধিনায়কসহ শ্রীলঙ্কার রয়েছে চার ক্রিকেটার। গত বছর ১৮ ম্যাচের ১২টিতেই জয় পাওয়ার প্রতিফলন হিসেবে জায়গা করে নিয়েছেন তারা। 

পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে। এর বাইরে একজন শুধু ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবিয়ানদের পক্ষে একাদশে জায়গা পেয়েছেন শেরফেন রাদারফোর্ড। দলে অস্ট্রেলিয়ার কারো না থাকাটাও বেশ অবাক করেছে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), চারিথ আসালানকা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) এবং আল্লাহ মোহাম্মদ গজনফর (আফগানিস্তান)।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা