ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মা ও ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১২:০৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১২:০৬:৫১ অপরাহ্ন
মা ও ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সেই সঙ্গে আমার প্রয়াত ছোট ভাই কোকোর জন্যও প্রাণখুলে দোয়া করবেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে হয়তো আরও অনেক পরিবর্তন হবে। একইসঙ্গে বাড়বে সাধারণ মানুষের প্রত্যাশাও। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি।তিনি বলেন, আমাদের দেশ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ জান কোরবান দিয়েছেন তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে ১৯৯০ এবং পরবর্তীতে যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের দ্বারা গত ১৫ বছরে বিএনপিসহ অন্যান্য বিরোধীদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন তাদের জন্য দোয়া করবেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা