ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতি, আটক ১১

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০১:৩৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০১:৩৫:১৭ অপরাহ্ন
চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতি, আটক ১১
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একটি ভবনে ঢুকে ডাকাতির চেষ্টার সময় ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে সানমার রয়েল রিচ ভবনের ৮ম ও ১১ তলায় এই ঘটনা ঘটে। তবে ডাকাত দলের আরও দুই সদস্য পালিয়ে গেছে।

আটককৃতরা হলেন ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), মো. রুবেল হোসেন (২৫), মহি উদ্দিন (৪৫), আব্দুস সবুর (৩৭), ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫), এবং শওকত আকবর ইমন (২৮)।

পুলিশ জানিয়েছে, সানমার রয়েল রিচ ভবনের ৮ম তলায় যমুনা অয়েলের এমডির ফ্ল্যাট এবং ১১ তলায় নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিমের ফ্ল্যাটে ডাকাত দলটি হামলা চালায়। তারা গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় এবং আসবাবপত্র তছনছ করে।

তবে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত জড়ো হয়ে ডাকাতদের ঘেরাও করেন। এতে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি ১১ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ। তিনি জানান, আটককৃতদের থানায় নেওয়া হয়েছে এবং ঘটনা নিয়ে তদন্ত চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা