ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাঁধতো না’

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০১:৪৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০১:৪৭:৫৯ অপরাহ্ন
‘ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাঁধতো না’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। একইসঙ্গে তিনি ট্রাম্পকে একজন ‘স্মার্ট’ এবং ‘বাস্তববাদী’ নেতা হিসেবে প্রশংসা করেছেন। পুতিন দাবি করেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ এড়ানো সম্ভব হতো। খবর সিএনএন’র।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, "আমরা সবসময় ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত ছিলাম এবং এখনও আছি।" তবে আলোচনা কখন হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ট্রাম্প সম্প্রতি পুতিনের সঙ্গে দ্রুত দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, তারা ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সংকেতের অপেক্ষায় রয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্পের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে করা দাবির প্রতি সমর্থন জানিয়ে পুতিন বলেন, "আমি তার বক্তব্যের সঙ্গে একমত। যদি ২০২০ সালে তার বিজয় ‘চুরি’ না হতো, তাহলে ইউক্রেন সংকটের সূত্রপাত হতো না।"

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের সবচেয়ে নাজুক অবস্থা বিরাজ করছে। যুদ্ধ ঘিরে উত্তেজনা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের সময়ের মতোই তীব্র হয়ে উঠেছে।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি ইতোমধ্যে যুদ্ধ বন্ধে একজন প্রতিনিধি নিয়োগ করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মস্কো ও কিয়েভের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও সময় লাগতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা