ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সৌদি আরবের নতুন ‌‘জাতীয় সংগীত’ লেখবেন এই অস্কারজয়ী সুরকার?

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০২:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০২:২৭:০৮ অপরাহ্ন
সৌদি আরবের নতুন ‌‘জাতীয় সংগীত’ লেখবেন এই অস্কারজয়ী সুরকার?
সৌদি আরবের জাতীয় সংগীত পুনরায় রচনার বিষয়টি শোনা যাচ্ছে, এবং এটি নতুন করে রচনা করবেন অস্কারজয়ী মার্কিন সুরকার হ্যান্স জিমার। তিনি ‘ইনসেপশন’, ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘ইন্টারস্টেলার’, ‘গ্ল্যাডিয়েটর’, ‘ডার্ক নাইট’ ও ‘ডানকার্ক’ এর মতো বিখ্যাত চলচ্চিত্রের সংগীতের জন্য পরিচিত। সৌদি সংবাদপত্র আল আরাবিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখের সঙ্গে বৈঠক করেছেন হ্যান্স জিমার, যেখানে জাতীয় সংগীত পুনরায় তৈরি এবং অন্যান্য প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

বর্তমানে সৌদি আরবের জাতীয় সংগীত ‘দ্য চ্যান্ট অব দ্য সৌদি নেশন’, যা ১৯৪৭ সালে মিশরীয় সুরকার আবদ আল-রহমান আল-খতিবের মাধ্যমে রচিত হয়েছিল। হ্যান্স জিমার ও তাঁর দলের সঙ্গে নতুন মৌলিক সুর ‘আরাবিয়া’ নিয়ে আলোচনা হয়েছে, যা সম্ভবত নতুন জাতীয় সংগীত হতে পারে। এছাড়া একটি কনসার্ট নিয়েও তাঁদের আলোচনা হয়েছে।

হ্যান্স জিমারের ঝুলিতে রয়েছে দুটি অস্কার, একটি বাফটা এবং চারটি গ্র্যামি পুরস্কার। ‘দ্য লায়ন কিং’ ও ‘ডুন’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক সুর বিভাগে অস্কার জিতেছেন তিনি।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা