ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

স্টারমারের প্রশংসায় ট্রাম্প, শিগগিরই যাবেন যুক্তরাজ্য সফরে

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৫০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৫০:২০ পূর্বাহ্ন
স্টারমারের প্রশংসায় ট্রাম্প, শিগগিরই যাবেন যুক্তরাজ্য সফরে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রতি ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্টারমার এখন পর্যন্ত অত্যন্ত ভালো কাজ করছেন। রোববার (২৬ জানুয়ারি) বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়।

বিবিসি-র এক প্রশ্নে, স্টারমারের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, "আমি তাকে ভালো পাই এবং বেশ পছন্দ করি। তিনি লিবারেল, যা আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে কিছুটা ভিন্ন। তবে আমি মনে করি তিনি একজন ভালো মানুষ এবং তার কাজ সত্যিই প্রশংসনীয়।"

স্টারমার সম্পর্কে আরও মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, "তিনি তার দেশকে দর্শন ও আদর্শের মাধ্যমে প্রতিনিধিত্ব করছেন। যদিও আমি তার দর্শনের সঙ্গে পুরোপুরি একমত নই, তবুও তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।"

ট্রাম্প জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্টারমারের সঙ্গে ফোনে কথা বলার পরিকল্পনা রয়েছে।

যদিও স্টারমারের প্রতি ট্রাম্পের প্রশংসা লক্ষ্য করা যাচ্ছে, তার ঘনিষ্ঠ মিত্র ও ধনকুবের ইলন মাস্ক স্টারমারের কড়া সমালোচক। মাস্ক বারবার স্টারমারের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।

দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর কোথায় হতে পারে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "এটা সৌদি আরব কিংবা যুক্তরাজ্য হতে পারে। ঐতিহ্যগতভাবে এটি যুক্তরাজ্য হতে পারে।"

তিনি আরও বলেন, "প্রথম মেয়াদে আমি সৌদি আরব সফর করেছিলাম, কারণ তারা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কেনার প্রস্তাব দিয়েছিল।"

উল্লেখ্য, গত নভেম্বরে নির্বাচনে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম