ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

প্রথম নারী হিসেবে নাসার দায়িত্ব পেলেন জ্যানেট পেট্রো

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১২:০২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১২:০২:৫৩ অপরাহ্ন
প্রথম নারী হিসেবে নাসার দায়িত্ব পেলেন জ্যানেট পেট্রো
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা’র দায়িত্বে প্রথমবারের মতো একজন নারী প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যানেট পেট্রো। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি), নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের দিনই জ্যানেট পেট্রোকে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেন।

নাসার এক বিবৃতিতে জানানো হয়, পেট্রো এখন সংস্থার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি নাসার পরিচালনাপরিষদ, বাজেট এবং কর্মসূচি দেখভাল করবেন। মার্কিন সিনেটের মাধ্যমে স্থায়ী প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।

নাসার ইতিহাসে এই প্রথমবার কোনো নারী সংস্থাটির নেতৃত্বে এলেন। পেট্রো নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হয়েছেন।

জ্যানেট পেট্রোর পেশাগত পটভূমি উল্লেখযোগ্য। তিনি নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্টের ইউএস মিলিটারি একাডেমি থেকে ১৯৮১ সালে স্নাতক পাস করেন। এরপর বোস্টন বিশ্ববিদ্যালয়ের মেট্রোপলিটন কলেজ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে কাজ করেন।

১৯৫৮ সালে নাসার প্রতিষ্ঠার পর এই সংস্থার শীর্ষ পদে কোনো নারী দায়িত্ব পাওয়ার ঘটনা এটাই প্রথম, যা একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে