ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

জাবিতে শিবিরবিরোধী মিছিলকারীদের অভিনন্দন জানাল শিবির

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০১:৫৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০১:৫৫:৪৪ অপরাহ্ন
জাবিতে শিবিরবিরোধী মিছিলকারীদের অভিনন্দন জানাল শিবির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী ছাত্রশিবিরের নেতাদের প্রকাশ্যে আসার পর প্রগতিশীল শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরও এক বিবৃতি প্রকাশ করে জানায়, তারা প্রগতিশীল শিক্ষার্থীদের এই বিক্ষোভকে স্বাগত জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠনের সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আগ্রহী।

মঙ্গলবার দিবাগত রাতে, বটতলা এলাকা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের অমর্ত্য রায়। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে যারা অস্বীকার করবে, তাদের জনগণ ক্ষমা করবে না। শিবিরের প্রেস রিলিজে কিছু মিথ্যাচার রয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং উল্লেখ করেন, ক্যাম্পাসে মেয়েরা ইতিপূর্বেও শিবিরের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল করেছে।

অমর্ত্য রায় আরও বলেন, “ছাত্রশিবিরকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা শ্রমিক হত্যার বিরুদ্ধে আন্দোলনে দেখা যায়নি। বরং তারা রাজনৈতিক বিভাজনের মধ্যে আটকে থাকে, যা সরকারের কৌশলের সঙ্গে সাযুজ্যপূর্ণ। ছাত্রশিবির যদি ক্যাম্পাসে রাজনীতি করতে চায়, তাহলে তাদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে এবং ১৪ হাজার শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।”

প্রসঙ্গত, প্রায় ৩৫ বছর পর জাবিতে আবার প্রকাশ্যে এসেছে ছাত্রশিবির। সর্বশেষ ১৯৮৯ সালে শিবির প্রকাশ্যে রাজনীতি করেছিল। এবার তারা জাকসু সচলসহ ক্যাম্পাসে সুস্থধারার রাজনৈতিক পরিবেশের দাবি জানিয়ে আত্মপ্রকাশ করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে