ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৩ শান্তিরক্ষী নিহত

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০২:৩৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০২:৩৯:৪৩ অপরাহ্ন
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৩ শান্তিরক্ষী নিহত
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, ৩ জন মালাউইয়ের এবং ১ জন উরুগুয়ের নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গোমা শহরে বিদ্রোহীদের আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানায়, সংঘর্ষে তাদের সদস্যরা বড় ধরনের ক্ষতির শিকার হন। এ ঘটনার পর জাতিসংঘ গোমা থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে, এম২৩ গোষ্ঠী কঙ্গোর সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে, যাতে সংঘাত এড়ানো সম্ভব হয়। এর মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে সহিংসতা বন্ধের বিষয়ে আলোচনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস এম২৩-এর কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে রুয়ান্ডার বিদ্রোহীদের প্রতি সমর্থনের নিন্দা জানিয়েছেন।

২০২১ সাল থেকে এম২৩ গোষ্ঠী পূর্ব কঙ্গোর খনিজসমৃদ্ধ অঞ্চল দখলে রেখে আসছে। তাদের বিদ্রোহের কারণে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ডিআর কঙ্গো ও জাতিসংঘের অভিযোগ, এম২৩ বিদ্রোহীরা রুয়ান্ডার সমর্থন পায়। তবে রুয়ান্ডা সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা