ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অল্পের জন্য রক্ষা পেলেন বনলতা এক্সপ্রেসের ১২০০ যাত্রী

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৬:০৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৬:০৮:০৬ অপরাহ্ন
অল্পের জন্য রক্ষা পেলেন বনলতা এক্সপ্রেসের ১২০০ যাত্রী
গাজীপুরের ধীরাশ্রমে রেললাইন বেঁকে যাওয়ায় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন বনলতা এক্সপ্রেসের অন্তত এক হাজার ২০০ যাত্রী। রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।রেল পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রেনটি থামার আধা ঘণ্টা আগে একটি ট্রেন এ লাইন অতিক্রম করে। পরে রেল কর্মীরা দেখতে পান ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি লাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে গেছে। পরে নিরাপত্তাকর্মীরা বেঁকে যাওয়া রেল লাইনের দক্ষিণ পাশে লাল পতাকা টানিয়ে দেন। কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জেগামী বনলতা এক্সপ্রেস কোন বার্তা পায়নি। ট্রেনটি ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর এগিয়ে গেলে লাইনের ওপর লাল পতাকা দেখতে পান চালক। বিপদ বুঝতে পেরে মাত্র ৪০ মিটার দূরে ট্রেনটি থামিয়ে দেন তিনি।

বনলতা এক্সপ্রেসের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ধীরাশ্রম এলাকায় লাইনের ওপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিক নির্দেশ দিলে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে বিস্তারিত অবহিত হই।তিনি বলেন, কীভাবে রেললাইনের স্লিপারের লকগুলো খুলে গেল সেটি বোঝা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন এলে বিষয়টি জানা যাবে।গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। লাইন মেরামতের পর ট্রেনটি গন্তব্যে যাত্রা করবে।তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা