ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

আত্মসমর্পণের পর জামিন পরীমনির

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১২:২৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১২:২৯:৩০ অপরাহ্ন
আত্মসমর্পণের পর জামিন পরীমনির
চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর পরীমনি বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আশা করছি ন্যায়বিচার পাবো। আমার বিশ্বাস ছিলো আমি জামিন পাবো।" এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর এমনটা হলো কিনা—এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, "এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।"

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছিলেন, "পরীমনি আজ আদালতে আত্মসমর্পণ করবেন।" আদালতে আত্মসমর্পণ করার পর তার জামিন মঞ্জুর হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৮ মার্চ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে, আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে তাকে হাজির হতে সমন জারি করেন।

এর আগে, ২০২২ সালের ৬ জুলাই ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ