ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আত্মসমর্পণের পর জামিন পরীমনির

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১২:২৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১২:২৯:৩০ অপরাহ্ন
আত্মসমর্পণের পর জামিন পরীমনির
চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর পরীমনি বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আশা করছি ন্যায়বিচার পাবো। আমার বিশ্বাস ছিলো আমি জামিন পাবো।" এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর এমনটা হলো কিনা—এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, "এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।"

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছিলেন, "পরীমনি আজ আদালতে আত্মসমর্পণ করবেন।" আদালতে আত্মসমর্পণ করার পর তার জামিন মঞ্জুর হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৮ মার্চ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে, আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে তাকে হাজির হতে সমন জারি করেন।

এর আগে, ২০২২ সালের ৬ জুলাই ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী