ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ফ্যাসিবাদী আ. লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে: ঢাবি সাদা দল

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:১৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:১৭:১২ অপরাহ্ন
ফ্যাসিবাদী আ. লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে: ঢাবি সাদা দল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘাতের পরিস্থিতি সামাল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাদা দলের নেতৃবৃন্দ। তারা ঢাবি প্রশাসনকে যেকোনো সমস্যায় সাদা দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে সাদা দলের নেতারা ভিসিকে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গোপনে ফ্যাসিবাদের দোসররা আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা দাবি করেন, নীল দলের শিক্ষক নেতারা গত শনিবার শিক্ষক সমিতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে ঢাবি ভিসিকে স্মারকলিপি দিয়েছেন, যা উদ্ভুত ঘটনাকে উস্কে দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে।

এ ব্যাপারে ঢাবি ভিসি এবং প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় ঢাবি সাদা দল। বৈঠকে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার উপস্থিত ছিলেন। এছাড়া ঢাবি প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অধ্যাপক ড. মামুন আহমেদ, ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন