ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়নে কমিটি গঠন

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৫৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৫৯:০৩ অপরাহ্ন
বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়নে কমিটি গঠন
বিএনপি প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া, কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম (রংপুর বিভাগ), সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু, মুহাম্মদ মুনির হোসেন, মো. তারিকুল আলম তেনজিং এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

উল্লেখ্য, এর আগে গত ২০ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কার্যক্রম দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা