ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

‘গাজা’ নামে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৫:৫৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৫:৫৬:০৬ অপরাহ্ন
‘গাজা’ নামে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান
ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের স্মরণে গাজা নামের নতুন ড্রোন উন্মোচন করেছে ইরান। ড্রোনটি ১২০০ মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি তেহরানের।

রোববার (২৬ জানুয়ারি) ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হুসেন সালামি এবং আইআরজিসি অ্যারোস্পেস কমান্ডার আমির আলি হাজিজাহ দে গাজা ড্রোনটি পরিদর্শন করেন।

জানা গেছে, ড্রোনটি একসঙ্গে ১২টি বোমা বহন করতে সক্ষম। এটি সীমান্ত সুরক্ষায় এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ব্যবহার করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

২০২৩ সালে জাতিসংঘের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ইরানি ড্রোনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। গত বছর এই ড্রোন তৈরির ঘোষণা দেয় ইরান। এবার এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো।

ইরান জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তাদের অবস্থান সবসময়ই কঠোর। সেই ধারাবাহিকতায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নামকরণ করা হয়েছে।

এক ফিলিস্তিনি এসময় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই ড্রোন আমাদের বিজয়ের প্রতীক। আমরা ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবো।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম