ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ক্লাব দখল, গণ অধিকার পরিষদের খুলনা মহানগরের সম্পাদককে অব্যাহতি

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০২:৩০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০২:৩০:৩১ অপরাহ্ন
ক্লাব দখল, গণ অধিকার পরিষদের খুলনা মহানগরের সম্পাদককে অব্যাহতি
খুলনা নগরের শান্তিধাম মোড় এলাকায় অবস্থিত পঞ্চবীথি ক্রীড়াচক্রের কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের পর ক্লাবের সাইনবোর্ড সরিয়ে নিজেদের ব্যানার লাগানোর ঘটনা ঘটে।

এই ঘটনায় রাতেই দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গণ অধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এস কে রাশেদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

ক্লাব ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশের বিষয়ে এস কে রাশেদ দাবি করেন, বারবার অনুরোধ করার পরেও ক্লাব কর্তৃপক্ষ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এ কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পঞ্চবীথি ক্রীড়াচক্রের সভাপতি রফিকুল ইসলাম খোকন জানান, ক্লাবের কার্যক্রম ভবনের নিচতলার একটি ও দোতলার চারটি কক্ষে চলত। এছাড়া ভবনের অন্যান্য কক্ষে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যক্রম ছিল।

ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম জানান, ক্লাবের ভবন দখলের ঘটনাটি মেনে নেওয়া যায় না এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনা খুলনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গণ অধিকার পরিষদের এই পদক্ষেপ এবং দলীয় নেতাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, ক্লাব কর্তৃপক্ষ এই দখলকে অন্যায় দাবি করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা