ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বাতের ওষুধ হিসেবে বাঘের মূত্র বিক্রি হচ্ছে চীনে

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০২:৩৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০২:৩৫:০১ অপরাহ্ন
বাতের ওষুধ হিসেবে বাঘের মূত্র বিক্রি হচ্ছে চীনে
চীনের সিচুয়ান প্রদেশের ইয়ান বিফেংশিয়া ওয়াইল্ডলাইফ জু নামের একটি চিড়িয়াখানা সাইবেরিয়ান বাঘের মূত্র বোতলে ভরে "বাতের ওষুধ" হিসেবে বিক্রি করছে। এই মূত্র দিয়ে প্রস্তুতকৃত ওষুধের নাম দেওয়া হয়েছে মেডিসিনাল টাইগার ইউরিন, যা প্রতিটি ২৫০ মিলিগ্রামের বোতল ৫০ ইউয়ানে (প্রায় ৮৪৭ টাকা) বিক্রি হচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবেরিয়ান বাঘের জন্য নির্ধারিত পৃথক জায়গা থেকে সংগ্রহ করা হয় এই মূত্র। গ্রাহকদের জন্য দুটি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে:
১. হোয়াইট ওয়াইন ও আদাকুচি মিশিয়ে মূত্র পান করা।
২. সরাসরি আক্রান্ত স্থানে মালিশ করা।
তবে যাঁদের অ্যালার্জি আছে, তাঁদের মূত্র পান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

চিড়িয়াখানা প্রতিদিন মাত্র দুটি বোতল ওষুধ বিক্রির অনুমতি দিয়েছে, যা কিনতে অর্ডার দিয়ে কয়েকদিন অপেক্ষা করতে হয়। কিন্তু এই উদ্যোগ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

হুবেই প্রদেশের এক ঐতিহ্যগত হাসপাতালের ফার্মাসিস্ট বলেছেন, বাঘের মূত্র মালিশ বা পান করলে বাতের ব্যথা সারে— এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড চীনের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করছে এবং বাঘ সংরক্ষণ উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করছে।

এ নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে না চাইলেও দাবি করেছে, বাঘের মূত্র বিক্রির জন্য তাদের সরকারি লাইসেন্স রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা