ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
চলছে তৃতীয় দিনের কর্মবিরতি

খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৩:৫৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৩:৫৩:৩০ অপরাহ্ন
খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে খালিশপুরে অবস্থিত ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। তারা জানিয়েছেন, আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

গত রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ডিবি পুলিশ আলী আজিমকে গ্রেফতার করে এবং পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় তাকে গত ২১ আগস্টের নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

কর্মবিরতির কারণে খুলনা ও তার আশপাশের অঞ্চলে তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে খুলনা সহ ১৬টি জেলার জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, "এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা এবং যতক্ষণ না আলী আজিম মুক্তি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।"

আজ মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা রয়েছে, তবে সময় এখনও নির্ধারণ করা হয়নি।

কমেন্ট বক্স