ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য কাঁদলেন সেলেনা, পরে ভিডিও ডিলিট!

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৩:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৩:৫৭:৩৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য কাঁদলেন সেলেনা, পরে ভিডিও ডিলিট!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান শুরু করার পর দেশটির বিভিন্ন স্থান থেকে এমন দৃশ্য উঠে এসেছে, যেখানে অভিবাসীদের হাতকড়া পরিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। এসব ঘটনার প্রেক্ষাপটে কান্নায় ভেঙে পড়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ।

গতকাল (২৭ জানুয়ারি) সেলেনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে সেলেনা লেখেন, “আমি দুঃখিত।” পরে সমালোচনার মুখে এই ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন তিনি।

ভিডিওতে সেলেনা বলেন, “সবাইকে বলতে চাই, আমি খুবই দুঃখিত। অনেক মানুষ হামলার শিকার হচ্ছেন, শিশুরাও বাদ যাচ্ছে না। আমি বুঝতে পারছি না, কী হচ্ছে। আমি খুবই দুঃখিত। যদি আমি কিছু করতে পারতাম! তবে সেটা সম্ভব নয়। আমি জানি না কী করব। তবে আমি প্রতিজ্ঞা করছি, যা সম্ভব তার সবকিছু করব।”

সেলেনা গোমেজের পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে এসেছিল। এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছিলেন, তার ফুফু ১৯৭০ সালে মেক্সিকোর সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য একটি ট্রাকের পেছনে ওঠেন, তার পিছু পিছু আসেন সেলেনার দাদা-দাদি। সেলেনার বাবা টেক্সাসে জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে সেখানেই সেলেনার জন্ম হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা