ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতীয় জেলেদের ধরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৯:২৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৯:২৪:০৪ পূর্বাহ্ন
ভারতীয় জেলেদের ধরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী
শ্রীলঙ্কার নৌবাহিনী জাফনা সাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, এতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জানুয়ারি) পক প্রণালীর জাফনা সাগরে এই ঘটনা ঘটে। শ্রীলঙ্কার নৌসেনারা ভারতীয় জেলেদের নৌকায় গুলি চালালে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা বর্তমানে শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় কনসুলেট তাদের চিকিৎসার তত্ত্বাবধান করছে।

এই ঘটনায় ভারত-শ্রীলঙ্কা কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারকে তলব করেছে এবং ঘটনার ব্যাখ্যা চেয়েছে।

শ্রীলঙ্কা বরাবরই নিজের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ২০২৩ সালে শ্রীলঙ্কার নৌবাহিনী অনুপ্রবেশের অভিযোগে ৫৩৫ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভারতীয় জেলেদের অভিযোগ, শ্রীলঙ্কায় আটক হলে তাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হয়। কখনো মাথার চুল কেটে দেওয়া হয়, কখনো অর্থদণ্ড গুনতে হয়। সাম্প্রতিক ঘটনায় দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়