ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কেরানীগঞ্জে এখনো চাঁদাবাজি ও প্লটবাণিজ্য

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১০:০২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১০:০২:৩২ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে এখনো চাঁদাবাজি ও প্লটবাণিজ্য
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কেরানীগঞ্জে চাঁদাবাজি ও জমি বাণিজ্য এখনো চলছে, যা বন্ধ করা জরুরি। তিনি দাবি করেন, আগের মতোই চাঁদাবাজির প্রবণতা অব্যাহত থাকলেও শুধু নিয়ন্ত্রণকারীদের হাত পরিবর্তন হয়েছে। এ বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকার দোহারে একটি সভায় যোগ দেওয়ার পথে কেরানীগঞ্জে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।

এ সময় তিনি বুড়িগঙ্গা নদীর খালগুলোর অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সারজিস আলম বলেন, "কেরানীগঞ্জে প্রবেশের পথে আমি দেখেছি, খালগুলো কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সঠিকভাবে খনন ও সংরক্ষণ করা হলে এগুলো পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারত। উন্নয়ন প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ থাকলেও তা যথাযথভাবে কাজে লাগানো হয়নি।"

তিনি আরও বলেন, "বাজেটের অর্থ যেন সঠিকভাবে ব্যবহৃত হয় এবং স্থানীয় জনগণ উন্নয়নের প্রকৃত সুফল পায়, তা নিশ্চিত করতে হবে।"

পথসভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী হাসিবুল ইসলাম, রাসেল আহমেদ, কেরানীগঞ্জ প্রতিনিধি আল-আমিন, মিনহাজ হোসেন, জাবেদ হোসেন ও সায়মন চৌধুরী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা