ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় লেবাননে আহত ২৪

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় লেবাননে আহত ২৪
যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিহে শহরে অন্তত ২৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দক্ষিণ লেবাননের এই শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালায়, যা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) রয়টার্স ও আনাদুলো এর প্রতিবেদনে জানায়, ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন নাবাতিহে আল-ফাওকার আল-রাওদাত স্কুলের কাছের রাস্তায় একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে ট্রাকটি ধ্বংস হয়ে যায় এবং পাশের কয়েকটি গাড়ি পুড়ে যায়। বিস্ফোরণের ফলে আশপাশের বেসামরিক নাগরিকও আহত হন।

নাবাতিহের আল-ফাওকার মেয়র ইয়াসির গান্দুর অভিযোগ করেছেন, "ইসরায়েলি বাহিনী সাধারণ জনগণকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, এমনকি যারা নিজেদের ঘরে নিরাপদে ছিল, তারাও হামলার শিকার হচ্ছেন।"

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, এটি ইসরায়েলের সাথে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ইসরায়েলি সামরিক অবস্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এই সংঘাতে লেবাননে প্রায় ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী