ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১২:১৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১২:১৬:৪৩ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ-পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি উড়োজাহাজে এই অগ্নিকাণ্ড ঘটে। রাত সাড়ে ১০টার কিছু আগে উড়োজাহাজটিতে আগুন ধরে। বিমানটির ১৭৬ আরোহীর মধ্যে ১৬৯ জন যাত্রী এবং ৭ জন কেবিন ক্রু ছিলেন।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন।

এটি ঘটনার পরপরই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ছেড়ে আসা জেজু এয়ারের একটি বিমানে দুর্ঘটনা ঘটে, যেখানে ১৭৯ জনের প্রাণহানি হয় এবং মাত্র দুজন বেঁচে যান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা