ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি পর্দানশীন নারীদের

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৭:০৫ অপরাহ্ন
ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি পর্দানশীন নারীদের
চাঁপাইনবাবগঞ্জের পর্দানশীন নারী সমাজ জাতীয় পরিচয়পত্রে ছবি তোলার পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নারীরা জানান, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা পালন করার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। গত ১৬ বছর ধরে বহু পর্দানশীন নারী জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। জমি কেনাবেচা, বাসা ভাড়া, এমনকি সন্তানদের স্কুলে ভর্তি করাতে পারছেন না তারা।

তাদের অভিযোগ, জাতীয় পরিচয়পত্রের জন্য বাধ্যতামূলক ছবি তোলার কারণে তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও গোপনীয়তা রক্ষার অধিকার হারাচ্ছেন। তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালুর পাশাপাশি নারী সহায়ক ব্যবহারের নিশ্চয়তা দাবি করেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “পর্দানশীন নারী সমাজ সংগঠনের পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্রে ছবি ব্যবহারের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্তকরণের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের