ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে: সারজিস

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৩:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৩:১৬:২১ অপরাহ্ন
তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে: সারজিস
তরুণদের চিন্তাভাবনাকে রাজনৈতিক মহল হুমকি হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, তরুণরা এগিয়ে না এলে স্বৈরশাসনের অবসান আরও দীর্ঘায়িত হতো। দেশ পরিচালনায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে "জুলাই গণঅভ্যুত্থান" নিয়ে আয়োজিত এক প্রদর্শনী পরিদর্শনে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, "গণঅভ্যুত্থানের পর দেশে চিন্তাধারার একটি বড় পরিবর্তন এসেছে, যা পুরনো রাজনীতিবিদরা বুঝতে পারছেন না। তারা জনগণের কল্যাণের বদলে স্বার্থান্বেষী ব্যক্তিদের পদে বসানোর দিকেই বেশি মনোযোগী।"

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতি তরুণদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিবিদরা তরুণদের চিন্তাধারাকে হুমকি মনে করেন, কারণ তারা নতুন প্রজন্মের চাওয়া-পাওয়া ও সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না।

তরুণদের রাজপথের আন্দোলনের পরিবর্তে সত্য ও ন্যায়ের পক্ষে সরব থাকার আহ্বান জানিয়ে সারজিস বলেন, "আমরা যখন আন্দোলনে নেমেছিলাম, তখন পরিস্থিতির দাবি ছিল রাজপথে থাকা। এখন তরুণদের দায়িত্ব সত্যকে তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতন থাকা।"

এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেন এবং তরুণদের দেশ পরিচালনায় আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম