ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

অবশেষে হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৩:৩৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৩:৩৪:০৯ অপরাহ্ন
অবশেষে হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার
দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। দুই বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের হিমাগারে রাখা এসব মরদেহের রক্ষণাবেক্ষণে সরকারের খরচ হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করা হয়। সৎকার করা দুই ভারতীয় নাগরিক হলেন সতেন্দ্র কুমার ও বাবুল সিং। সতেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে, অন্যদিকে বাবুল সিংয়ের ঠিকানা পাওয়া যায়নি।

শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের মে ও অক্টোবর মাসে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে ভারতীয় নাগরিক বাবুল সিং ও সতেন্দ্র কুমারকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয় এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। ২০২৩ সালের ১৮ জানুয়ারি সতেন্দ্র কুমার ও ১৫ এপ্রিল বাবুল সিং মারা যান। এরপর থেকে তাদের মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই বিষয়টি সরকারের নজরে আসে এবং কুটনৈতিক আলোচনা শেষে মরদেহ দুটি সৎকারের সিদ্ধান্ত নেয়া হয়।

শরীয়তপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার আসমা আক্তার পাপিয়া বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দুই ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

কমেন্ট বক্স