ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আল-শারাই সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৮:৫৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৮:৫৮:৪৬ পূর্বাহ্ন
আল-শারাই সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।সামরিক কর্মকর্তা হাসান আবদেল ঘানির বরাতে সানার খবরে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য আল-শারাকে সরকার গঠনের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী এই সময়ে তিনিই সরকার চালিয়ে নেবেন; যতক্ষণ না নতুন সংবিধান গৃহীত হয়।আল-শারা সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা। এইচটিএস গেল মাসে আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।আসাদের পতনের পর কার্যত এইচটিএস সিরিয়ার চালকের আসনের রয়েছে। তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে; যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয়েছে, যা আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে চলেছিল।

আবদেল ঘানি দেশের বিভিন্ন সশস্ত্র দল বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন। তিনি বলেছেন, এই সশস্ত্র দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে একাত্ম করা হবে।রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা আবদেল ঘানিকে উদ্ধৃত করে বলেছে, ‘সমস্ত সামরিক দলগুলো বিলুপ্ত হয়ে গেছে... এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একত্র হয়েছে। আসাদ সরকারের সেনাবাহিনী বিলুপ্ত করা হয়েছে।এর পাশাপাশি নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে।’এইচটিএস ও বিদ্রোহী অন্য গোষ্ঠীর মধ্যকার দামেস্কে অনুষ্ঠিত বৈঠকে এসব ঘোষণা এসেছিল। ডিসেম্বরে গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।আল-শারার গোষ্ঠী একসময় আল-কায়েদার সহযোগী ছিল। তারা সিরিয়ায় এখন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে নির্বাচন আয়োজনে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানিয়েছে তারা।একটি একীভূত সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী গঠনের কথাও বলেছেন আল-শারা। তবে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পক্ষ কিভাবে একত্র করবে সেটি এখন দেখার বিষয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা