ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

‘আপনার জায়গা হবে না’ বলে উঠতে দিলো না গাড়িতে, মামলা করলেন নারী

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১০:২১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১০:২১:৫৩ পূর্বাহ্ন
‘আপনার জায়গা হবে না’ বলে উঠতে দিলো না গাড়িতে, মামলা করলেন নারী
যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সার ও রেপার ড্যাঙ্ক ডেমোস ‘লিফট’ নামের একটি রাইড শেয়ারিং কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তিনি তাদের একটি গাড়ি ভাড়া করেছিলেন। কিন্তু চালক এসে তাকে গাড়িতে নেয়নি। কারণ তার নাকি এতে জায়গা হবে না।ড্যাঙ্ক ডেমোস এমন অভিজ্ঞতার কথা জানিয়ে টিকটকে ভিডিও প্রকাশ করেন। এরপর ভিডিওটি ভাইরাল হয় এবং এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।মামলার নথি থেকে জানা গেছে, গত মাসে তার সঙ্গে এ ঘটনা ঘটে। তিনি ডেট্রয়েট লায়ন্সের ওয়াচ পার্টিতে অংশ নিতে ‘লিফটের’ একটি গাড়ি ভাড়া করেন। এরপর গাড়ি যথাসময়ে আসে। কিন্তু তিনি শারীরিকভাবে মোটা হওয়ায় তাকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান চালক।

তখন চালকের সঙ্গে তর্কে জড়িয়ে তিনি বলেন, “আমি এই গাড়িতে বসতে পারব।” কিন্তু চালক তাকে পাল্টা উত্তর দিয়ে বলেন, “বিশ্বাস করুন, আপনার জায়গা হবে না।”এরপর আরেক কারণ উল্লেখ করে ওই চালক বলেন, “গাড়ির চাকা আসলে আপনার ভর বহন করতে পারবে না।” ওই সময় চালক ক্ষমা চেয়ে তাকে পরামর্শ দেন তিনি যেন আরেকটি বড় গাড়ি ভাড়া করেন। চালক আরও জানান,. আগেও তিনি এমন পরিস্থিতিতে পড়েছেন। তখন ক্ষমা চেয়ে গ্রাহককে না করতে বাধ্য হয়েছেন। এই নারী র‌্যাপার তখন চালককে জিজ্ঞেস করেন, আপনি কী ‘বড় মানুষদের’ সঙ্গে সবসময় এমনই করেন?।বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি এই নারী। তাই ‘লিফটের’ বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। ওজনের কারণে তার সঙ্গে বৈষম্য করা হয়ে বলেছে মামলায় উল্লেখ করেছেন তিনি।

সূত্র: ফক্স নিউজ ডেট্রয়েট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা