ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

৩ জনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:২৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:২৭:২৪ অপরাহ্ন
৩ জনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা
আগের ঘোষণা করা তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে নতুন করে সাতজনের নাম ঘোষণা করা হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর জন্য। বুধবার রাত ১১টায় বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

গত ২৩ জানুয়ারি ১০ জনের নাম ঘোষণা করা হয়েছিল এবারের পুরস্কারের জন্য। তবে তালিকা প্রকাশের পর তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এরপর ২৫ জানুয়ারি পুরস্কার তালিকা স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, কিছু বিষয় নিয়ে অভিযোগ আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের তালিকায় যাঁরা ছিলেন, কিন্তু নতুন তালিকায় নেই— তারা হলেন: মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে যাঁরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাঁরা হলেন– কবিতা: মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান,অনুবাদ: জি এইচ হাবীব, গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান: রেজাউর রহমান ও ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ।

এদিকে, মোরশেদ শফিউল হাসান, যিনি বাংলা একাডেমির পুরস্কারের জন্য গঠিত বোর্ডের সদস্য, তিনি নিজেকে পুরস্কার সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, কবি সাজ্জাদ শরিফ বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা