ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১০:২৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১০:২৯:১৫ পূর্বাহ্ন
গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য
তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও সাবেক ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে তারা বাংলাদেশি তদন্ত কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে অনুষ্ঠিত বৈঠকে ব্রিটিশ তদন্ত দলকে বাংলাদেশি কর্মকর্তারা জানান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তারা নতুন কিছু দুর্নীতির তথ্য সংগ্রহ করতে পেরেছেন।

‘দ্য মেইল অন সানডে’ আরও জানিয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা, ইমেইল যাচাই এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারেন।

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন শেখ হাসিনা। প্রতিবেদনে দাবি করা হয়, চুক্তির মধ্যস্থতায় জড়িত ছিলেন টিউলিপ সিদ্দিক, যার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

বাংলাদেশি একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ তদন্ত দল বাংলাদেশি কর্মকর্তাদের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত পরিচালনার প্রস্তাব দিয়েছে। এমনকি যুক্তরাজ্যের এনসিএ সরাসরি তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে ১০ বছর বা তারও বেশি সময় কারাদণ্ডের মুখোমুখি হতে হতে পারে।

বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এনসিএ কর্মকর্তারাই গোপন এই বৈঠকের প্রস্তাব দেন এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করে।

এর আগেও গত বছরের অক্টোবরে এনসিএ কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছিলেন। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সহায়তা করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে