ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

দোয়া চাইলেন সারজিস আলমের শ্বশুর

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন
দোয়া চাইলেন সারজিস আলমের শ্বশুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বিয়ের দুদিন পর দোয়া চেয়েছেন তার শ্বশুর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লুৎফর রহমান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি নবদম্পতির জন্য দোয়া কামনা করেন।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) সারজিস আলমের সঙ্গে লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রাইতার বিয়ে সম্পন্ন হয়।

পেশাগত কারণে লুৎফর রহমান তার স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায়।

সারজিস আলমের স্ত্রী শারমিন আক্তার রাইতা পবিত্র কোরআনের একজন হাফেজা এবং তিন ভাইবোনের মধ্যে বড়। তিনি সবসময় পর্দা মেনে চলায় গণমাধ্যমে তার কোনো ছবি প্রকাশ হয়নি।

সারজিস আলমের শ্বশুরের পোস্টেটি হুবহু তুলে ধরা হলো

আলহামদুলিল্লাহ। আমার মেয়ে রাইতার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। উভয়পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) আছর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আমার পারিবারিক, পেশাগত রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছেন। দুঃখজনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদেরকে  নিমন্ত্রণ করা এমনকি অধিকাংশ মানুষকে জানানোও সম্ভব হয়নি।

তিনি দুঃখ প্রকাশ করে আরও লিখেন, আমি এ জন্য গভীর দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে। নব দম্পতির শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী