ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

পরবর্তী আইডিএফ প্রধান হিসেবে নিযুক্ত হবেন ইয়াল জামির

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:০৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:০৭:৩৯ অপরাহ্ন
পরবর্তী আইডিএফ প্রধান হিসেবে নিযুক্ত হবেন ইয়াল জামির
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণে পদত্যাগ করছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মহাপরিচালক হার্জি হালেভি। তার স্থলাভিষিক্ত হতে মেজর জেনারেল (অব.) ইয়াল জামিরকে মনোনীত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইয়াল জামিরের মনোনয়নের ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির পদত্যাগের পর আগামী ৬ মার্চ আইডিএফের ২৪তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মেজর জেনারেল ইয়াল জামির।

সাধারণত আইডিএফ প্রধান চার বছরের জন্য দায়িত্ব পালন করলেও, হালেভি মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দেন।

প্রতিরক্ষামন্ত্রী কাটজের মনোনীত তালিকায় জামিরের পাশাপাশি আরও দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন— মেজর জেনারেল আমির বারাম (বর্তমান আইডিএফ ডেপুটি চিফ অব স্টাফ) ও মেজর জেনারেল তামির ইয়াদাই (প্রাক্তন গ্রাউন্ড ফোর্সেস প্রধান)। তবে শেষ পর্যন্ত ৫৯ বছর বয়সী ইয়াল জামিরই নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ