ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গণঅভ্যুত্থানে আহতদের অবস্থানে স্থবির মিরপুর সড়ক, দুর্ভোগ চরমে

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০২:৪৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০২:৪৭:৫৩ অপরাহ্ন
গণঅভ্যুত্থানে আহতদের অবস্থানে স্থবির মিরপুর সড়ক, দুর্ভোগ চরমে
রাজধানীর শিশুমেলা সড়কে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে আহত ব্যক্তিরা শিশুমেলার সামনে তিন রাস্তার মোড়ে অবস্থান শুরু করেন। এর আগে, শনিবার রাত থেকেই তারা পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় বিক্ষোভ করছিলেন।

সড়কে অবস্থান নেওয়া অনেকের হাত ও পায়ে ব্যান্ডেজ, কারও হাতে স্যালাইন, কেউবা ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন।

আহতরা অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের সময় তারা নিজেদের জীবন বিপন্ন করে আন্দোলন করেছিলেন, কিন্তু সরকার তাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক নেসার উদ্দীন বলেন, "আমরা হাসিনা সরকারকে বিদায় দিয়েছি, অথচ আজ নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে।"

মো. হাফেজ নামের আরেক ভুক্তভোগী বলেন, "আমাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, গুরুতর অসুস্থদের বিদেশে পাঠানোর প্রয়োজন। সরকার আমাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও কার্যকর ব্যবস্থা নেয়নি।"

আন্দোলনের কারণে শিশুমেলা থেকে আগারগাঁও লিংক রোড ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুর জোনের এসি পেট্রোল তারিকুল ইসলাম জানান, বিক্ষোভকারীদের অবস্থানের ফলে শ্যামলি, কল্যাণপুর ও আসাদ গেটের সড়কেও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা