ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মহাসড়কে আলু ফেলে চাষিদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০২:৫৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০২:৫৫:৪৭ অপরাহ্ন
মহাসড়কে আলু ফেলে চাষিদের বিক্ষোভ
রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলুচাষিরা মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচিতে তানোর, পবা ও মোহনপুর উপজেলার চাষিরা অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকাকে স্মারকলিপি দেন।

কৃষকদের অভিযোগ, আগে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ছিল ৪ টাকা, যা সম্প্রতি দ্বিগুণ বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে। চাষিরা এই বাড়তি খরচ মেনে নিতে না পেরে আন্দোলনে নেমেছেন এবং ভাড়া কমানো না হলে মহাসড়ক অবরোধের হুমকি দিয়েছেন।

আলুচাষি মো. ইউনুচ আলী জানান, গত মৌসুমে হিমাগারে আলুর সংরক্ষণ ভাড়া ছিল প্রতি বস্তা (৬৫-৭০ কেজি) ২৫৫ টাকা। এবার তা বাড়িয়ে ২৮৫ টাকা নির্ধারণ করা হয়, পরে সেটি বাতিল করে নতুন করে প্রতি কেজি ৮ টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ মালিকরা। এতে সংরক্ষণের খরচ দ্বিগুণ হয়ে গেছে।

তানোর উপজেলায় ৭০ শতাংশ জমিতে আলুর চাষ হয়, যা এলাকার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। চাষিরা দাবি করছেন, আগের নির্ধারিত মূল্যে আলু সংরক্ষণের সুযোগ দিতে হবে, না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা জানান, চাষিরা তাদের দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছেন।

প্রসঙ্গত, রাজশাহী জেলায় বর্তমানে ৩৬টি কোল্ড স্টোরেজ রয়েছে। এর আগে জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলাতেও একই দাবিতে চাষিরা বিক্ষোভ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা