ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৩:২৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৩:২৬:১৩ অপরাহ্ন
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত
ভারতীয় নারী অনূর্ধ্ব-১৯ দল দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়ামাস ওভালে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। মাত্র ২০ রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। দলটির পক্ষে সর্বোচ্চ ২৩ রান আসে মাইকি মুলদারের ব্যাট থেকে। গঙ্গাদি তৃশার দুর্দান্ত বোলিংয়ে ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। তৃশা ৩টি উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত ৮ রানেই ওপেনার কামালিনিকে হারায়। তবে এরপর তৃশা ও সানিকের দুর্দান্ত জুটি দলকে সহজ জয়ের পথে নিয়ে যায়। তৃশা ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন, আর সানিক করেন ২৬ রান।

এই জয়ের ফলে ভারত টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল। ২০২৩ সালের আসরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৭ সালে, যা যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী