ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

অপারেশন থিয়েটার থেকে কারাগারে গেল সনদহীন ‘সার্জন’

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৩:৪৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৩:৪৪:২১ অপরাহ্ন
অপারেশন থিয়েটার থেকে কারাগারে গেল সনদহীন ‘সার্জন’
এমবিবিএস ডিগ্রি ছাড়াই অপারেশন করছিলেন ফিরোজ কবির, এমন চাঞ্চল্যকর ঘটনায় যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তখন তিনি হার্নিওপ্লাস্টি অপারেশন করছিলেন, কিন্তু কোনো সার্জন বা অ্যানেস্থেটিস্ট সেখানে উপস্থিত ছিলেন না। শুধু তাই নয়, তিনি খালি গায়েই অপারেশন করছিলেন, যা দেখে উপস্থিত কর্মকর্তারা হতবাক হয়ে যান।

ফিরোজ কবির কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো)। তবে তিনি নিজেকে সার্জন পরিচয় দিয়ে নিয়মিত অপারেশন করে আসছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেস্থেটিস্ট ডা. ইমদাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ফিরোজ কবির অপারেশন করছেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলমগীরের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা ভূমি কর্মকর্তা মো. শরীফ নেওয়াজ জানান, দণ্ডবিধির ১৭০/৭১ ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান থাকলেও পরিস্থিতি বিবেচনায় ফিরোজ কবিরকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে চিকিৎসকদের অনেকেই মনে করেন, একাধিকবার ধরা পড়ার পরও ফিরোজ কবিরকে কঠোর শাস্তি দেওয়া হয়নি, যা ভবিষ্যতে আরও বড় বিপদের কারণ হতে পারে। তারা এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা