ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

এক যুগ পরে একই স্থানে বাবার মতো গেল ছেলেরও প্রাণ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১১:৫২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১১:৫২:১০ পূর্বাহ্ন
এক যুগ পরে একই স্থানে বাবার মতো গেল ছেলেরও প্রাণ
যশোরের অভয়নগরে বিদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে সুজল সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক বিষয় হলো, প্রায় ১২ বছর আগে একই ঘেরে বিদ্যুতিক পাম্প চালাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তার বাবা উজ্জ্বল সরকার।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিশপুর গ্রামে বোরো ধানের আবাদে সেচ দেওয়ার জন্য বিদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জলাবদ্ধতার কারণে সুজল অন্যের সেচ পাম্প ব্যবহার করে নিজের জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। সম্প্রতি বাবার নামে থাকা পুরনো বৈদ্যুতিক সংযোগ আবার চালু করার অনুমতি পান তিনি। রোববার দুপুরে বন্ধু অনিক রায়কে পাম্প চালু করতে ডাকলেও অনিক পৌঁছানোর আগেই সুজল নিজেই সেটি চালুর চেষ্টা করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে অনিক ঘটনাস্থলে এসে দেখেন, সুজল বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আছে। দ্রুত বিষয়টি স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে জানানো হলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে একইভাবে বিদ্যুতায়িত হয়ে সুজলের বাবা উজ্জ্বল সরকারও মৃত্যু বরণ করেছিলেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী