ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ওমরাহ ভিসায় গিয়ে ‘ভিক্ষাবৃত্তি’, ১০ পাকিস্তানি গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:০৪:১৭ অপরাহ্ন
ওমরাহ ভিসায় গিয়ে ‘ভিক্ষাবৃত্তি’, ১০ পাকিস্তানি গ্রেফতার
ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১০ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশে ফেরার পরই তাদের গ্রেফতার করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িতরা প্রকৃত হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছেন বলে পাকিস্তান সরকার উদ্বিগ্ন।

সৌদি আরব ইতোমধ্যে একাধিকবার পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। ২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা দেন, হজ বা ওমরাহ ভিসায় গিয়ে যারা ভিক্ষা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এফআইএ জানিয়েছে, করাচি বিমানবন্দরে পরিচালিত বিশেষ অভিযানে সৌদি ফেরত ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা মূলত ওমরাহ পালনের নামে সেখানে ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিল।

গ্রেফতারকৃতরা পাকিস্তানের রাজানপুর, নওশাহরো ফিরোজ, কাশমোর, লাহোর, পেশোয়ার, মোহমান্দ ও লারকানার বাসিন্দা। তদন্তে জানা গেছে, তারা কয়েক মাস ধরে সৌদি আরবে ভিক্ষা করছিলেন।

তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য করাচির মানব পাচারবিরোধী সার্কেলে হস্তান্তর করা হয়েছে।

এফআইএ জানিয়েছে, এখন থেকে পাকিস্তানের বিমানবন্দরগুলোর ইমিগ্রেশন কার্যক্রম আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। বিদেশগামী যাত্রীদের কড়া তল্লাশি করা হবে এবং যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সৌদি আরবে পাকিস্তানি প্রবাসী কমিউনিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যেখানে প্রায় ২৫ লাখ পাকিস্তানি বসবাস করেন। দেশটির বৈদেশিক রেমিট্যান্সের অন্যতম প্রধান উৎসও এই অভিবাসীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা