ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

মৌসুমের মাঝপথে দল পাল্টালেন রাশফোর্ড

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:৫৯ অপরাহ্ন
মৌসুমের মাঝপথে দল পাল্টালেন রাশফোর্ড
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দিলেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। মৌসুমের বাকি সময়ের জন্য ধারে ভিলায় খেলবেন তিনি, তবে পরবর্তীতে স্থায়ী চুক্তির সম্ভাবনাও রয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) অ্যাস্টন ভিলায় মেডিকেল পরীক্ষা দিয়েছেন রাশফোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। খুব দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানা গেছে।

বয়সভিত্তিক ফুটবল থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা রাশফোর্ড ২০১৬ সালে ক্লাবের সিনিয়র দলে যোগ দেন। এরপর টানা ৯ বছর খেলেছেন রেড ডেভিলদের হয়ে। তবে সম্প্রতি অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং কোচ রুবেন আমোরিমের সঙ্গে বনিবনা না হওয়ায় মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি।

গত ১২ ডিসেম্বর ইউনাইটেডের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। এরপর প্রিমিয়ার লিগে ইউনাইটেডের ৮ ম্যাচের ৭টিতেই দলে ছিলেন না তিনি। বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি নিউক্যাসলের বিপক্ষে ৩১ ডিসেম্বরের ম্যাচেও। নতুন ক্লাবে যাওয়ার সুযোগ খুঁজছিলেন রাশফোর্ড, অবশেষে সেই সুযোগ এনে দিল অ্যাস্টন ভিলা।

দুই ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে রোমানোর মতে, খুব দ্রুতই রাশফোর্ডের ধারে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। মৌসুমের শেষ পর্যন্ত লোন চুক্তির পর সাড়ে তিন বছরের স্থায়ী চুক্তির সম্ভাবনাও রয়েছে এই ইংলিশ ফরোয়ার্ডের সামনে।

কমেন্ট বক্স