ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে স্টারবাক্সে কোন কিছু অর্ডার না করলে কফিহাউসে আড্ডা নিষেধ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১৮:৩৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে স্টারবাক্সে কোন কিছু অর্ডার না করলে কফিহাউসে আড্ডা নিষেধ
স্টারবাক্স ক্যাফেতে ঢুকলেই এখন থেকে কিছু না কিছু কিনতে হবে, অন্যথায় বের হয়ে যেতে হবে—এমনই নতুন নীতি চালু করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টারবাক্স শাখাগুলোতে ইতোমধ্যে নতুন এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। প্রায় সাত বছর ধরে চলা আগের নীতির পুরোপুরি বিপরীতে গিয়ে এবার কাস্টমারদের অর্ডার করা বাধ্যতামূলক করেছে কোম্পানিটি।

এর আগে, কেউ কিছু কিনুক বা না কিনুক, স্টারবাক্সে বসে সময় কাটানো বা বাথরুম ব্যবহারের অনুমতি ছিল সবার জন্য উন্মুক্ত। কিন্তু এবার সেই সুবিধা তুলে নিয়েছে প্রতিষ্ঠানটি।

স্টারবাক্সের এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে, প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান শেয়ারহোল্ডার ভ্যানগার্ড গ্রুপ (৯% শেয়ার মালিক) এ সিদ্ধান্তের পেছনে প্রভাব রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নতুন নীতিমালায় স্টোরের ভেতরে হয়রানি, সহিংসতা, হুমকি, মদ্যপান, ধূমপান এবং হাতাহাতির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে দোকানজুড়ে সাইনবোর্ড লাগিয়ে নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে।

বই পড়ে সময় কাটানো, বিনা কারণে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া—এসব যেন স্টারবাক্সে এখন অতীত! কাস্টমাররা নতুন নিয়ম কীভাবে গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ