ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০১:৫৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০১:৫৪:৪২ অপরাহ্ন
‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’
পুলিশের গুলি ও শটগানের ব্যবহারের ওপর চিরদিনের জন্য নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা তার 'বর্বর শাসন' ফিরে পেতে মরিয়া।

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের আশ্রয় নিয়ে তার কর্মীদের উস্কানিমূলক কাজ করার নির্দেশ দিচ্ছেন। জনগণের সমর্থন না পেয়ে আওয়ামী লীগ অনলাইনে হরতাল ও অবরোধ করছে, এমন মন্তব্যও করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা জানান রিজভী।

তিনি আরও বলেন, শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না করে বন্দুকের জোরে ক্ষমতায় বসেছেন। ভোটকেন্দ্রগুলো ফাঁকা রেখে রাতে ভোটগ্রহণ করেছিলেন। জনগণের এই দুঃসহ স্মৃতি যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে হবে। এজন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ এবং ডেডলাইন দেয়ার আহ্বান জানান।

বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং তারা সঠিক সংস্কারের পক্ষে। তিনি জানান, "বারবার আমরা বলেছি যে, কেমন সংস্কারের প্রয়োজন। সংস্কার করতে বেশিদিন সময় লাগে না, এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন আটকে রাখার কোনো মানে নেই।"

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম