ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কিছুদিন পর দেখবো খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৩:৩৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৩:৩৭:৫৭ অপরাহ্ন
কিছুদিন পর দেখবো খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মিডিয়ার ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি দেশের মিডিয়ায় আওয়ামী লীগের দালালদের দীর্ঘ সময়ের আধিপত্যের সমালোচনা করে বলেছেন, ‘দেড়যুগেরও বেশি সময় ধরে দেশের মিডিয়ায় আওয়ামী দালালদের আধিপত্য রয়েছে এবং তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর আমরা দেখবো, খুনিরা সবাই বাইরে এবং বিপ্লবীরা সবাই জেলে।’

হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুলের ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে বিবৃতি পাঠানোর ঘটনায় গণমাধ্যমের ভূমিকার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে বিবৃতি পাঠায়, আর কালের কণ্ঠ সেটি ছাপায়! বুঝতে পারছেন ব্যাপারটা?’

তিনি অভিযোগ করেছেন যে, বর্তমানে আমলা এবং মিডিয়া একসাথে আওয়ামী অপরাধের বৈধতা প্রদানে কাজ করছে এবং দীর্ঘ সময় ধরে জনগণের সংগ্রামী চেহারাকে জঙ্গি ট্যাগ দিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করেছে। আরও বলেন, ‘আমরা যখন এসব আমলা ও মিডিয়ার বিরুদ্ধে কথা বলেছি, তখন তারা প্রশ্ন তুলেছে—আমাদের এই দায়িত্ব কে দিয়েছে?’

হাসনাত আবদুল্লাহ এমন মন্তব্য করেছেন যে, এই আমলা ও মিডিয়া দিয়ে ইনসাফ কায়েমের আশা করা উচিত নয় এবং তিনি এমন শাসক ব্যবস্থাকে ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা