ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কারিনাকে চড় মারেন বলিউড অভিনেতার স্ত্রী!

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৩:৫৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৩:৫৮:১০ অপরাহ্ন
কারিনাকে চড় মারেন বলিউড অভিনেতার স্ত্রী!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান তার ক্যারিয়ারে অনেকটাই সফল। তবে এক সময় একটি ঝগড়ার কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। জানা যায়, ববি দেওলের স্ত্রী তানিয়া দেওলের সঙ্গে তার ঝগড়া এতটাই তীব্র হয়েছিল যে, তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এই ঘটনা ঘটে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'আজনবি'র শুটিং সেটে।

তানিয়া, যিনি প্রথমে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করছিলেন, এক পর্যায়ে কারিনাকে একপাশে রেখে তার এই কাজে মনোযোগ দেন। এর ফলস্বরূপ, কারিনা ও তানিয়ার মধ্যে শুরু হয় তিক্ততা। পাশাপাশি, কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার আচরণ পছন্দ করেননি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। অবশেষে তানিয়া রেগে গিয়ে কারিনাকে থাপ্পড় মারে।

এ বিষয়ে কারিনা এক সাক্ষাৎকারে বলেন, ‘তানিয়ার সঙ্গে সমস্যা হয়েছিল কারণ তিনি আমার মায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না, যা আমাকে কখনও ভালো লাগেনি। তবে ববির সঙ্গে আমার সম্পর্ক ভালোই রয়েছে।’

প্রসঙ্গত, ববি দেওলের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৫ সালে 'বরসাত' সিনেমার মাধ্যমে। সিনেমাটি সুপারহিট হওয়ায় দর্শকদের নজর কাড়েন তিনি। যদিও প্রথমে তিনি নীলম কোঠারির সঙ্গে প্রেম করেছিলেন, পরে তানিয়া আহুজার সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ে করেন। বর্তমানে তারা সুখী দাম্পত্যে আছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা