ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

মৃত্যুর এক মাস পর গ্র্যামি জিতলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৪:৫১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৪:৫১:০৬ অপরাহ্ন
মৃত্যুর এক মাস পর গ্র্যামি জিতলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার মৃত্যুর পর মরণোত্তর গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। গত বছরের ২৯ ডিসেম্বর ১০০ বছর বয়সে প্রয়াত হন তিনি। আজ বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে এই পুরস্কার ঘোষণা করা হয়।

অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে জিমি কার্টার গ্র্যামি জিতেছেন তার আত্মজীবনীমূলক অডিওবুক ‘লাস্ট সানডেস ইন প্লেনস: আ সেন্টিনিয়াল সেলিব্রেশন’-এর জন্য। ২০২৪ সালের আগস্টে এই বইয়ের অডিও সংস্করণ রেকর্ড করা হয়েছিল। কিন্তু তার কয়েক মাস পর, ১০০তম জন্মদিন উদযাপনের পরই ডিসেম্বর মাসে তিনি মারা যান।

গ্র্যামির মঞ্চে জিমি কার্টারের হয়ে পুরস্কার গ্রহণ করেন তার নাতি জ্যাসন কার্টার। দাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘তিনি আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমাদের পরিবার তাঁর কণ্ঠস্বর ধরে রাখার জন্য এই রেকর্ডিং করেছিল, কিন্তু এটি যে এত বিশ্বজনীন হয়ে উঠবে, তা সত্যিই অবিস্মরণীয়।’

বেঁচে থাকলে জিমি কার্টারই হতেন প্রবীণতম গ্র্যামি বিজয়ী। তাঁর বাগ্মিতা ও অসাধারণ কণ্ঠস্বরের স্বীকৃতি স্বরূপ গ্র্যামির মাধ্যমে তাকে চিরস্মরণীয় করে রাখা হলো।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন