ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

কুম্ভমেলায় মৃত্যু: প্রকৃত তথ্য গোপনের অভিযোগে উত্তাল ভারতের সংসদ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৫:৩৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৫:৩৪:৪০ অপরাহ্ন
কুম্ভমেলায় মৃত্যু: প্রকৃত তথ্য গোপনের অভিযোগে উত্তাল ভারতের সংসদ
ভারতের সংসদের বাজেট অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, এবারের অধিবেশন শুরুর আগে বিদেশি প্ররোচনার কোনো ছাপ নেই। তবে আজ সোমবার সেই শান্ত অধিবেশনেই উত্তেজনার ঝড় তোলে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর ঘটনা।

বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি, লোকসভা ও রাজ্যসভায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করায়। তারা জানতে চায়, কতজনের মৃত্যু হয়েছে, কতজন নিখোঁজ। সরকারিভাবে ৩০ জনের মৃত্যুর কথা বলা হলেও কোনো নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। বিরোধীদের দাবি, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, অথচ সরকার প্রকৃত সংখ্যা গোপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোনো তথ্যই পাচ্ছে না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেন বিরোধীরা।

সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করলেও দুই কক্ষেই মোদি ও যোগীর বিরুদ্ধে স্লোগান চলতে থাকে। একপর্যায়ে লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সংসদে পাঠানো হয়েছে প্রশ্ন করতে, টেবিল ভাঙতে নয়।’ সরকার কুম্ভমেলা বিপর্যয় নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় বিরোধীরা ওয়াকআউট করে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার