ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

পরী মণির পোস্ট ঘিরে তর্ক-বিতর্ক

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৫:৪৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৫:৪৯:০৮ অপরাহ্ন
পরী মণির পোস্ট ঘিরে তর্ক-বিতর্ক
অমর একুশে বইমেলা-২০২৫ শুরু হয়েছে চিরাচরিত উৎসবমুখর পরিবেশে। তবে এবারের মেলায় নতুন সংযোজন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল, যা শুরু থেকেই আলোচনার জন্ম দিয়েছে। তবে বিতর্কের আসল সূত্রপাত হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন স্থাপনের মাধ্যমে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্কের ঝড় তোলে।

এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজের ফেসবুকে ডাস্টবিনের ছবি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। যদিও পরে তিনি পোস্টটি মুছে ফেলেন, তবে ততক্ষণে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে পৌঁছে যায়।

এই বিতর্কের মধ্যেই মুখ খুললেন চিত্রনায়িকা পরী মণি। সরাসরি ডাস্টবিন ইস্যুতে মন্তব্য না করলেও, নিজের ফেসবুক পোস্টে লেখেন,
‘বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে? আপনারাই এই দেশের গু-গোবর, ময়লা আবর্জনা।’

পরীর এই মন্তব্যের পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তাকে সাহসী বলে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘পরী মণি ফিরে এসেছে আওয়ামী লীগ হয়ে।’

তবে পরী মণি এখনও পোস্ট সরিয়ে নেননি কিংবা কোনো ব্যাখ্যা দেননি। বিতর্কের আগুন কতদিন জ্বলবে, তা এখন সময়ই বলে দেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা