ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

কোটায় উত্তীর্ণদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:০৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:০৯:৩৮ অপরাহ্ন
কোটায় উত্তীর্ণদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব মেডিসিন ও ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ সিদ্ধান্ত অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরবর্তী সভার সিদ্ধান্ত আসা না পর্যন্ত কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত থাকবে। এর আগে, গত বৃহস্পতিবার, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং তাঁদের সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা পরিষদ আগামী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হয়। ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। মুক্তিযোদ্ধা কোটায় ২৬৯টি আসন থাকলেও ১৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফল প্রকাশের পর কম নম্বর পেলেও মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। এর ফলে ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন এবং ফল বাতিলের দাবিতে আন্দোলন করেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরবর্তী সভায় এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ