ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদি, বৈঠক করবেন ট্রাম্পের সাথে

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১১:৪৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১১:৪৪:৩৬ পূর্বাহ্ন
শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদি, বৈঠক করবেন ট্রাম্পের সাথে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। সম্ভাব্য এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে। যদিও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে মোদির প্রথম বৈঠক। সফরের আগে ১০ ও ১১ ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে একটি সম্মেলনে অংশ নেবেন মোদি।

এই সফর এমন এক সময়ে হতে পারে, যখন অভিবাসন ও শুল্কনীতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা রয়েছে। সম্প্রতি ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে তা স্থগিত করেন। তবে চীনা পণ্যের ওপর অতিরিক্ত কর বহাল রেখেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন সেনাবাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

প্রাথমিকভাবে ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার প্রথম দলটি ইতোমধ্যেই রওনা হয়েছে। তবে কোন অঙ্গরাজ্য থেকে তারা পাঠানো হয়েছে এবং ভারতে কোথায় নামবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

মোদি-ট্রাম্প বৈঠকে অভিবাসনসহ বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন