ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:২১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:২১:৫৫ অপরাহ্ন
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও দায়ীদের শাস্তির দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে আরও বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবিতেও এ কর্মসূচি পালিত হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ আয়োজনের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

নেতারা ছাত্রদলের সকল নেতাকর্মী ও সাধারণ ছাত্রসমাজকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?