ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

রাজনৈতিক দলগুলো সাফল্য চাইলেও সরকার সফল হতে পারছে না: মান্না

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০১:৩৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:৩৩:৪১ অপরাহ্ন
রাজনৈতিক দলগুলো সাফল্য চাইলেও সরকার সফল হতে পারছে না: মান্না
সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তার দাবি, সরকার ফ্যাসিবাদী আচরণ করলেও তাতে কোনো প্রতিকার হচ্ছে না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন’ বিষয়ক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে; কিন্তু সরকার সফল হতে পারছে না। জনগণের জীবনের বিনিময়ে অর্জিত এই বিজয় যেন কেউ হাইজ্যাক না করে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসছে না।’

বাংলাদেশের শাসন ব্যবস্থার সমালোচনা করে মান্না বলেন, ‘এখানে গুণগত মান কম, কিন্তু অমানবিকতা বেশি। দেশের শীর্ষ থেকে নিচ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন সম্ভব নয়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘দেশ পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নেই। তাই রাজনীতিতে সিভিল সোসাইটি ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে।’

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু